KHADIZATUL KUBRA R. GIRLS MADRASA DHAKA
প্রতিষ্ঠাতার বার্তা

বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বীনি ও আধুনিক শিক্ষার এক অপূর্ব সমন্বয়ের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ‘খাদিজাতুল কুবরা রা. বালিকা মাদরাসা’। আমাদের মূল লক্ষ্য—ছাত্রীদের পবিত্র কুরআন ও সুন্নাহর আলোয় আলোকিত করার পাশাপাশি সমসাময়িক আধুনিক শিক্ষায় দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।

    মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমাদের প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষিত, কর্মঠ, দ্বীনদার ও অভিজ্ঞ শিক্ষিকামন্ডলী নিয়োজিত রয়েছেন। ছাত্রীদের জন্য সম্পূর্ণ নিরাপদ ও কঠোর পর্দাপূর্ণ পরিবেশে এখানে নূরানী, নাজেরা, হিফজ এবং জেনারেল বিষয়ের পাঠদান করা হয়। আমরা কেবল পুথিগত শিক্ষাই দিই না, বরং প্রতিটি শিক্ষার্থীর নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ এবং আত্মবিশ্বাসকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি।

Follow Us @Facebook
Visitor Info
100
as on 17 Oct, 2026 09:20 PM
Learn More & Connect with us
  KHADIZATUL KUBRA R. GIRLS MADRASA DHAKA
©EduTech-SoftwarePlanet